আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের নাগরিক রিয়াজ আব্দুল্লাহ হাসান রাশেদ আল কোররানী (৪২) বাহরাইনের গণ বিক্ষোভে অংশগ্রহণকালে স্বৈরাচারী সরকারী বাহিনী’র হামলায় গুরুতর আহত হন। চিকিত্সার জন্য তাকে ইরানে স্থানান্তারিত করা হলে তিনি ইরানে শাহাদত বরণ করেন।
বাহরাইনের এ নাগরিক আলে সৌদ ও আলে খলিফা বাহিনী’র হামলায় চোখ ও মাথায় আঘাত পান। চিকিত্সার জন্য তার পরিবারের সদস্যরা তাকে ইরানের রাজধানী তেহরানে স্থানান্তরিত করে এবং তেহরানের একটি হাসপতালে ভর্তি করে। কিন্তু দুঃখজনকভাবে তাকে অপারেশনের পর কয়েকদিন হাসপাতালে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শহীদ রিয়াজ রাশেদের লাশ গতকাল বুধবার ইরানের কোম শহরের নাজাফীহা ইমামবাড়ী হতে হযরত মাসুমা’র মাজারের অভিমূখে উত্তোলিত হয়। অতঃপর তাকে আলী ইবনে জাফার (আ.) নামক কবরস্থানে (গোলযারে শোহাদা’তে) দাফন করা হয়।
উল্লেখযোগ্য সংখ্যক বাহরাইনী ছাত্রদের উপস্থিতিতে তার জানাযা’র নামায অনুষ্ঠিত হয়। তার জানাযার নামায আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার উচ্চতর পরিষদের সদস্য আয়াতুল্লাহ শেইখ মুহসেন আরাকী’র ইমামতিতে হযরত মাসুমা (সা. আ.) এর মাজার প্রাঙ্গনে তার অনুষ্ঠিত হয়। নামাযান্তে তিনি বাহরাইনের বিপ্লবের বিজয়ের জন্য দোয়া করেন।
এ জানাযার অনুষ্ঠানে ‘হুজ্জাতুল ইসলাম শেইখ আব্দুল্লাহ দাক্কাক’, আয়াতুল্লাহ ঈসা কাসেমে’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাহরাইনের জনগণ পূর্বের চেয়ে অধিক দৃঢ়, তাদের মনোবল যথেষ্ট ভাল এবং শহীদদের রক্তের সাথে প্রতিটি মুহূর্তে আমরা ইসলামি বিপ্লবের বিজয়ের দিকে অগ্রসর হচ্ছি’।
বলাবাহুল্য, বাহরাইনের স্থানীয় এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, আলে খলিফা ও আলে সৌদ বাহিনী’র হামলায় বাহরাইনে অবস্থানরত দু’জন বাংলাদেশীও শহীদ হয়েছে।#